শিক্ষার্থীদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান পলকের
শিক্ষার্থীদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজ সুবিধা চালু করতে আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইসঙ্গে বাংলাদেশের ডেভেলপাররা যেন গুগল এর প্রোডাক্ট উন্নয়নে অবদান রাখতে পারে সেই সুযোগ সম্প্রসারণে টেকজায়ান্টটির কাছে আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২১ জুন) বিকেলে ‘বাংলাদেশ চ্যালেঞ্জ’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
এসময় প্রতিমন্ত্রী জানান, গুগল ম্যাপে ইতোমধ্যেই বাংলা ভাষা সুবিধা যুক্ত করেছে গুগল কর্তৃপক্ষ।
পলক বলেন, শহর, উপশহরের পর এবার দেশের দামাল তরুণেরাই গ্রামের স্থাপনা ও রাস্তাকে গুগল ম্যাপে সংযুক্ত করা হয়েছে। ঘরে বসেই ৩১ হাজার ম্যাপার এখানে ১ লাখ ১০ হাজার ম্যাপ যুক্ত করেছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন গুগল’র নিক বুয়ের, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, এটুআই পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, প্রেনিউর ল্যাবের সিইও আরিফ নেজামি।
অনুষ্ঠানে বিজয়ী শীর্ষ ১০০ ম্যাপারদের নাম ঘোষণা করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাকি ১০০ জন এটুআইয়ের এক শপে কাজ করবে এবং ৩১ হাজার জনই আইসিটি বিভাগ থেকে ডিজিটাল সনদ পাবেন।